Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাবি প্রশাসনের

ঢাবি করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ০০:০১ | আপডেট: ৩০ জুন ২০২৬ ১২:৪৭

বার্ষিক সিনেট অধিবেশনে ঢাবি প্রশাসন। ছবি: সংগৃহীত

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) একটি স্বতন্ত্র ও আধুনিক ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি বায়ো সায়েন্সেস মেডিকেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার পাশাপাশি এর অধীনে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে উপাচার্য এ পরিকল্পনার কথা জানান।

অধিবেশনে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘Research and Innovation in Medical Bio-Sciences-কে কেন্দ্র করে আমরা একটি স্বতন্ত্র ও আধুনিক ক্যাম্পাস গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে Institute of Medical Bio-Sciences প্রতিষ্ঠার পাশাপাশি এর অধীনে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও আমাদের রয়েছে। একই সঙ্গে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং-সহ অন্যান্য বিষয়ে উচ্চতর গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করতে আধুনিক ও যুগোপযোগী গবেষণাগার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রয়োজন বৃহৎ পরিসরে উপযুক্ত অবকাঠামো ও পর্যাপ্ত স্থান। এই প্রেক্ষাপটে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্বাচলে ৫১.৯৯ একর জমি বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। জমি বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হলে আমাদের পরিকল্পনা বাস্তবায়নের কাজ আরও গতিশীল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।’

সারাবাংলা/কেকে/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর