Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মাদক মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার


২৫ জুন ২০১৯ ১৯:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া ৬ মামলার এক আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আবদুস সোবহান (৩১) বাকলিয়া থানার তক্তারপুল এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নগরীর বাকলিয়া থানার তক্তারপুল এলাকা থেকে সোবহানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আবদুস সোবহান বাকলিয়া এলাকার একজন চিহ্নিত মাদক বিক্রেতা। মাদক ব্যবসায় আধিপত্য ধরে রাখার জন্যই সে নিজের কাছে অস্ত্র রাখে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করেছি।’

বিজ্ঞাপন

আবদুস সোবহানের বিরুদ্ধে ৬টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা আছে জানিয়ে ওসি বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হচ্ছে।

সারাবাংলা/আরডি/এসএমএন