ঢাকা: ডিজিটাল পাওয়ার, পাবলিক অ্যাফেয়ার্স ও এন্টারপ্রাইজ বিজনেস বিভাগে চাকরির সুযোগ দিচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হুয়াওয়ে।
প্রতিষ্ঠানের নাম: হুয়াওয়ে
পদের নাম ও বিস্তারিত-
- সিনিয়র ফটোভোলটাইক সল্যুশন ম্যানেজার (ডিজিটাল পাওয়ার)
দায়িত্ব: সৌরবিদ্যুৎ, এনার্জি স্টোরেজ, ডেটা সেন্টার এনার্জি ও স্মার্ট এনার্জি সল্যুশন ব্যবসার প্রবৃদ্ধি নিশ্চিত করা। গ্রাহক সম্পর্ক উন্নয়ন, বাজার কৌশল নির্ধারণ এবং ইকোসিস্টেম গড়ে তোলা।
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং (EEE, CSE, ECE বা ETE) বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: বিদ্যুৎ, জ্বালানি, আইসিটি অথবা এন্টারপ্রাইজ সল্যুশন খাতে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা। এর মধ্যে প্রোডাক্ট বা সল্যুশন ম্যানেজার হিসেবে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট
দায়িত্ব: স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ, শিল্প খাতের নীতিমালা বিশ্লেষণ এবং কোম্পানির লক্ষ্য অনুযায়ী পাবলিক অ্যাফেয়ার্স প্রোগ্রাম বাস্তবায়ন করা।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রি। (কমিউনিকেশনস, পাবলিক রিলেশন্স, রাষ্ট্রবিজ্ঞান বা বিজনেসে ডিগ্রিধারীদের অগ্রাধিকার)।
অভিজ্ঞতা: টেলিকমিউনিকেশন বা আইসিটি খাতে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা।
- অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ)
দায়িত্ব: সরকারি খাতে ব্যবসায়িক উন্নয়ন, সেলস প্রজেক্ট পরিচালনা এবং পার্টনারশিপ উন্নয়ন।
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং (EEE, CSE, ECE, ETE) অথবা বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: এন্টারপ্রাইজ মার্কেট, অ্যাকাউন্ট সেলস এবং সরকারি খাতের ব্যবসায় ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা।
আবেদন প্রক্রিয়া: বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে অনুরোধ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া: সিনিয়র ফটোভোলটাইক সল্যুশন ম্যানেজার
আবেদন করতে ক্লিক করুন-
https://bdjobs.com/h/details/1499350?ln=1
আবেদন করুন: সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট
https://bdjobs.com/h/details/1492445?ln=1
আবেদন করুন: অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ)