ঢাকা: ‘অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: ১ লাখ ৭ হাজার ৫৯০ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ২৬-৬০ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: ঢাকা
আবেদনের যোগ্যতা:
- স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
- ন্যূনতম ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা https://career.ti-bangladesh.org/job/252 এখানে ক্লিক করে কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১১ জুলাই ২০২৬ পর্যন্ত।