Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ির ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু


১২ আগস্ট ২০১৮ ২২:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে ছয়তলা বাড়ির ছাদে মোবাইলে কথা বলতে গিয়ে পা পিছলে পড়ে দোলা কর্মকার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক নিবাসী রিপন কর্মকার ভুটানের বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দোলা কর্মকার মুজিব সড়কের দুদুল জুয়েলার্সের মালিক রিপন কর্মকার ভুটানের মেয়ে ও স্থানীয় সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণির ছাত্রী।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, স্কুল ছাত্রী দোলা রাতে বাড়ির ছাদে উঠে মোবাইলে কথা বলছিল। কথা বলতে বলতে হঠাৎ করে পা পিছলে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় রাতেই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ