Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াটসঅ্যাপে ব্লক চেনার নতুন কৌশল

সারাবাংলা ডেস্ক
২৫ জুন ২০২৬ ২০:২৭

কাউকে মেসেজ দেয়ার পর দীর্ঘক্ষণ রিপ্লাই না এলে, কিংবা হঠাৎ প্রোফাইল পিকচার ও ‘লাস্ট সিন’ গায়েব হয়ে গেলে মনে খটকা লাগা স্বাভাবিক, ‘আমি কি ব্লক খেলাম?’ তবে শুধু এসব দেখেই নিশ্চিত হওয়া যায় না, কারণ অনেকেই প্রাইভেসি সেটিংসের কারণে এগুলো লুকিয়ে রাখেন। তবে এবার কোনো মেসেজ বা কল না পাঠিয়েই এটি আঁচ করার একটি নতুন উপায় জানা গেছে। প্রযুক্তি বিষয়ক সাইট ডব্লিউএবেটাইনফো (WABetaInfo)-র প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ‘এনক্রিপশন ভেরিফিকেশন’ নামের একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যা পরোক্ষভাবে আপনাকে ব্লক হওয়ার ইঙ্গিত দিতে পারে।

আসুন জানেন নেই এই বিষয়ে বিস্তারিত…

কী এই এনক্রিপশন ভেরিফিকেশন?

বিজ্ঞাপন

মূলত আপনার চ্যাট ও কলগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের (End-to-End Encryption) মাধ্যমে নিরাপদ আছে কি না, তা পরীক্ষা করার জন্য এই ফিচার তৈরি করা হচ্ছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই সিকিউরিটি চেক থেকেই বোঝা সম্ভব অপর প্রান্তের ব্যবহারকারী আপনাকে ব্লক করেছেন কি না।

যেভাবে পরীক্ষা করবেন (ধাপসমূহ)

কোনো মেসেজ না পাঠিয়েই চ্যাটের অবস্থা বুঝতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

ধাপ ১: প্রথমে সন্দেহভাজন ব্যক্তির চ্যাট বক্সটি ওপেন করুন।

ধাপ ২: তার নামের ওপর বা প্রোফাইলে ট্যাপ করে ভেতরে যান এবং ‘Encryption’ অপশনটি সিলেক্ট করুন।

ধাপ ৩: হোয়াটসঅ্যাপ তখন স্বয়ংক্রিয়ভাবে এনক্রিপশন স্ট্যাটাস যাচাই করা শুরু করবে।

ফলাফল: যদি ভেরিফিকেশন সফল হয়, তবে বুঝবেন আপনাদের চ্যাট সংযোগ ঠিক আছে (আপনি ব্লকড নন)। কিন্তু বারবার চেষ্টা করার পরও যদি স্বয়ংক্রিয় ভেরিফিকেশন ফেইল বা ব্যর্থ হয় এবং অ্যাপ আপনাকে ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করতে বলে, তবে ধরে নিতে পারেন যে অপর পক্ষ আপনাকে ব্লক করে রেখেছে।

এই পদ্ধতির সুবিধা কী?

সবচেয়ে বড় সুবিধা হলো, আপনাকে কোনো টেক্সট পাঠাতে হচ্ছে না বা কল দিয়ে বিব্রত হতে হচ্ছে না। ফলে অপর পাশের মানুষটি জানতেও পারবে না যে আপনি কিছু চেক করছেন।

ফিচারটি কবে নাগাদ পাওয়া যাবে?

হোয়াটসঅ্যাপ এখনো অফিসিয়ালি ঘোষণা দেয়নি যে এই ফিচারটি দিয়ে শতভাগ নিশ্চিতভাবে ব্লক চেনা যাবে কি না। ফিচারটি বর্তমানে ডেভলপমেন্ট বা উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং আগামীতে সাধারণ ব্যবহারকারীদের জন্য রোল-আউট করা হতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালেও হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার এনেছিল, তবে সেটি বেশ জটিল হওয়ায় ব্যবহারকারীদের আপত্তির মুখে বাদ দেওয়া হয়। আশা করা হচ্ছে, এবারের নতুন সংস্করণটি অনেক সহজ ও ইউজার-ফ্রেন্ডলি হবে।