Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীনের সঙ্গে শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব শিক্ষামন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ১৯:০৩

ঢাকা: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) মন্ত্রণালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে চীনা প্রতিনিধিদল। এ সময় বাংলাদেশের শিক্ষা ও অন্যান্য খাতে চীনের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী।

বৈঠকে মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করা সম্ভব হলে বাংলাদেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এ লক্ষ্য অর্জনে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন (টিভেট) খাতের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাংলাদেশের দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ও চীন ভবিষ্যতে আরও নিবিড়ভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর