Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করব: শিক্ষামন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৭:১২

শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।

নওগাঁ: শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন বলেছেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পড়াশোনা করতে আসবে বাংলাদেশে, সেভাবেই বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে।’

শনিবার (১৮ জুলাই) দুপরে সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে লেখাপড়া মান উন্নয়ন করে যাবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শিক্ষা ভাবনাকে বাদ দিয়ে যারা উশৃঙ্খল কথা বলে সমাজকে উস্কানি দিতে চায়, আমাদের এই তরুণ প্রজন্ম তাদের ব্যর্থ করে দেবে।’

এর আগে, শিক্ষামন্ত্রী শহরের বরুনকান্দি এলাকায় বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাসনাত আলীসহ স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর