Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিএমপির মোহাম্মদপুর-চকবাজার থানায় নতুন ওসি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১৫:৫৯

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর ও চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক মো. আব্দুল হালিমকে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে গোয়েন্দা-উত্তরা বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে চকবাজার থানার ওসি করা হয়েছে।

অন্যদিকে মোহাম্মদপুর থানার বর্তমান ওসি মেজবাহ্ উদ্দিনকে গোয়েন্দা-রমনা বিভাগে বদলি করা হয়েছে। চকবাজার থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনকে ট্যান্সন্যাশনাল ক্রাইম বিভাগে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর