Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাইয়ের প্রত্যাশা পূরণে শুদ্ধ নেতৃত্ব চাই: মুফতি রেজাউল

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ১৭:১৪

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে দেশের সব স্তরের ক্ষমতার কেন্দ্র শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

তিনি বলেন, দেশে বারবার রক্তক্ষয়ী আন্দোলন হলেও মানুষের প্রত্যাশিত মুক্তি, শান্তি ও সমৃদ্ধি আসেনি। কারণ প্রতিটি পরিবর্তনের পর আগের বন্দোবস্ত ও নিয়মেই দেশ পরিচালিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে। আগামীতে তা আর হতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

মুফতি রেজাউল করিম বলেন, দেশের সব স্তরের ক্ষমতা পরিশুদ্ধ আত্মা ও শুদ্ধ চিন্তাধারার মানুষের হাতে নিতে হবে। এর ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণের তৃণমূলের প্রতিটি ক্ষমতার কেন্দ্র সংগঠনের নেতাকর্মীদের আয়ত্তে নিতে হবে। তাহলেই দেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত শান্তি ও মুক্তি নিশ্চিত হবে।

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বাত্মকভাবে অংশ নেবে। এজন্য প্রতিটি ওয়ার্ডে প্রস্তুতি নিতে হবে। সমাজের সঙ্গে মিশে মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্র হয়ে উঠতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা শেখ ফজলুল করীম মারুফ এবং সেক্রেটারি করা হয়েছে কেএম শরীয়াতুল্লাহকে। জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ ফজলুল হক মৃধা এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতী আব্দুল আহাদ।

সহসভাপতি করা হয়েছে জিএম রুহুল আমিন, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ এম এইচ মোস্তফা, আলহাজ আব্দুল আউয়াল মজুমদার ও মাওলানা আব্দুল রাজ্জাককে।

সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, হাফেজ মাওলানা নাজির আহমাদ শিবলী, টিএম মাহফুজ, হাফেজ সালাহউদ্দীন, মাওলানা তারিক মাসউদ, আলহাজ বেলাল হোসেন আরিফ ও মুফতী মাওলানা ওমর ফারুক।

এ ছাড়া প্রচার সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, দফতর সম্পাদক মাওলানা গাজী নাজিমুদ্দীন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ আব্দুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা ইউসুফ আহমাদ মানসুর, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মুফতী আল-আমীন আল ইহসান এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গণীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে বিভিন্ন সহকারী সম্পাদকীয় পদে আরও কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন ডা. শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মাওলানা এম. হাসিবুল ইসলাম, মাওলানা খোরশেদ আলম, প্রকৌশলী গোলাম মোস্তফাসহ ১০ জন। মহিলা ইউনিট থেকে ২২ জন সদস্যাও কমিটিতে রয়েছেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর