ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সই করা এ-সংক্রান্ত একটি কার্যালয় আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হলো।
চলতি বছরের ৫ জানুয়ারি ডিএমপির এক আদেশে এই পুলিশ কর্মকর্তাকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছিল।