Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ১১:৪৫

ঢাকা: বছরের বেশিরভাগ সময় ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর বা সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ থাকলেও সাম্প্রতিক বায়ুদূষণের স্কোর অনুযায়ী আজ কিছুটা স্বস্তিকর অবস্থা দেখা গেছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে আন্তর্জাতিক বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ১৬তম অবস্থানে রয়েছে ঢাকা। এ সময় ঢাকার বায়ুদূষণের স্কোর ছিল ৯৭, যা আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক এই সংস্থার সকাল ৭টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ০ থেকে ৫০, অনেক ভালো ৫১ থেকে ১০০, মাঝারি বা সহনীয় ১০১ থেকে ১৫০, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ১৫১ থেকে ২০০, অস্বাস্থ্যকর ২০১ থেকে ৩০০, খুবই অস্বাস্থ্যকর ৩০১ বা তার বেশি দুর্যোগপূর্ণ।

বিজ্ঞাপন

১৭১ স্কোর নিয়ে আজ বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে উগান্ডার কাম্পালা শহর, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা এবং ১৪২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে মালয়েশিয়ার কুচিং শহর। এরপরই জাকার্তা, দোহা, কিনশাসা, পোর্টল্যান্ড ও জোহানেসবার্গের মতো শহরগুলো দূষণের শীর্ষে রয়েছে। ১০ স্কোর নিয়ে বাতাসের মানের দিক থেকে বিশ্বের সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন। এ ছাড়া ১৬ স্কোর নিয়ে নরওয়ের ওসলো, ১৯ স্কোর নিয়ে কাজাখস্তানের আলমাটি ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন, এবং ২২ স্কোর নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি ও আয়ারল্যান্ডের ডাবলিন সবচেয়ে কম দূষণের শহরের তালিকায় রয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
৭ আগস্ট ২০২৬ ১১:৪৫

আরো

সম্পর্কিত খবর