Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ১২:১৮

চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে পতেঙ্গা থানার কাঠগড় জেলেপাড়া লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহিন (২২) ও ইমন (২২)। শাহিনের বাবার নাম আবু সিদ্দিক। তাদের বাড়ি পতেঙ্গার স্টিল মিল এলাকার র‌্যাব-৭ গলিতে। তবে নিহত ইমনের বাবার নাম-পরিচয় জানা যায়নি।

আহত ব্যক্তির নাম অনিক (২১)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনার পর তিনজনকে রাত সাড়ে ১০টায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শাহিন ও ইমনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, নিহত দুইজনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।