Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় ৬ কোটি টাকার নতুন মাদকসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ২০:৪৯

সাতক্ষীরা: সাতক্ষীরায় অভিযান চালিয়ে ৬ কোটি টাকার ১২ কেজি মাদক কুশসহ তারিকুজ্জামান নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান এক ব্রিফিং এ তথ্য জানান।

আটক তারিকুজ্জামান সাতক্ষীরার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের মো. ওহিদুজ্জামানের ছেলে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, বিজিবি সদর দফতর থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে মাধবকাঠি বাজার এলাকা দিয়ে নতুন ধরনের এই মাদকের একটি চালান অন টেস্ট মোটরসাইকেলযোগে সাতক্ষীরা শহর থেকে ঝাউডাংগা বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদ পেয়ে বিজিবির দলটি মাধবকাঠি বাজারে অবস্থান নেয়। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সন্দেহভাজন মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালালে তারিকুজ্জামানের কাছ থেকে ১২ কেজি মাদকদ্রব্য ‘কুশ’ উদ্ধার করে এবং তার কাছে থাকা দুটি মোবাইলফোনসহ তার মোটরসাইকেল জব্দ করে।

বিজ্ঞাপন

জব্দকৃত মালামালের তালিকা ও আনুমানিক বাজারমূল্য ১২ কেজি মাদকদ্রব্য কুশ ছয় কোটি টাকা, একটি মোটরসাইকেল দুই লাখ টাকা দুইটি মোবাইল ফোন এক লক্ষ বায়ান্ন হাজার টাকা- সর্বমোট জব্দকৃত মূল্যায়িত সম্পদ ছয় কোটি তিন লক্ষ বায়ান্ন হাজার টাকা।

বিজিবি জানায়, ‘কুশ’ মূলত প্রাকৃতিক মারিজুয়ানা (গাঁজা) গাছের ফুল বা কুঁড়ি দিয়ে তৈরি বিশেষ প্রকৃতির মাদক। বর্তমান বিশ্ববাজারে এর সাথে অতিরিক্ত ‘টেট্রাহাইড্রো ক্যানাবিনল’ নামক রাসায়নিক মিশিয়ে তরল, পাউডার কিংবা ট্যাবলেট আকারে সিনথেটিক মাদক হিসেবে রূপান্তর করা হয়, যা তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত মারাত্মক ও মারাত্মক ক্ষতিকর।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর