Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১৬:২৮ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ ১৮:২৬

মো. নজরুল ইসলাম।

সাতক্ষীরা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

তিনি জানান, সোমবার দুপুর ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসা থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক।

ডিবি প্রধান বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতার নজরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর