Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া জার্নালিস্ট ফোরামের সভাপতি মামুন, সম্পাদক সুমন

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৯:৩০

বগুড়া জার্নালিস্ট ফোরামের সভাপতি মামুন, সম্পাদক সুমন। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন বগুড়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ফেরদৌস মামুন (গ্লোবাল টিভি) সভাপতি ও সুমন প্রামাণিক (ডেইলি ভয়েস অব এশিয়া) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (৬ মে) নির্বাচন পরিচালনা কমিটি নয় সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এর আগে গত ১১ এপ্রিল রাজধানীর একটি হোটেলে আয়োজিত পূর্ববর্তী কমিটির সভায় ছয় সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি আহমেদ জুয়েল (বাংলা নিউজ), যুগ্ম সম্পাদক মীর্জা সম্রাট রেজা (করতোয়া), সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম (মুক্তখবর), অর্থ সম্পাদক সাজিদ সরকার (৭১ টিভি), দফতর সম্পাদক আজাদ আহম্মেদ (ডিবিসি নিউজ), নির্বাহী সদস্য মুজাহিদ (দিনকাল), নির্বাহী সদস্য-এস এম আমিনুল মোমিন (দৃষ্টি প্রতিদিন)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর