Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আমদানি করবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৬ ২০:০২ | আপডেট: ৩১ জুলাই ২০২৬ ০৮:৩৭

ঢাকা: আগস্টের জন্য আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানি করবে সরকার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ-সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

প্রস্তাব অনুযায়ী, এটি চলতি পঞ্জিকা বছরের ৪২তম এলএনজি কার্গো আমদানি। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ‘ভিটল এশিয়া পিটিই লিমিটেড’ থেকে এই কার্গো কেনা হবে। প্রতি এমএমবিটিইউ ২২.৩৫ ডলার দরে অগ্রীম করসহ বাংলাদেশি মুদ্রায় এতে মোট ব্যয় হবে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার টাকা।

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয় জানায়, এছাড়া বৈঠকে চলতি অর্থবছরের জন্য কাফকো থেকে ১ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার ক্রয়ে পৃথক আরেকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সার ৩৫৭.২৫ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১৩২ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকা।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর