খুলনা: খুলনার কয়রায় ধান রোপণের সময় বজ্রপাতে হারুন সানা (৩৭) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার আমাদী গ্রামের একটি বিলে এ ঘটনা ঘটে। নিহত হারুন সানা আমাদী গ্রামের বারিক সানার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমাদী বিলের মৃত আজিজ সানার জমিতে সাতজন দিনমজুর ধান রোপণের কাজ করছিল। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে হারুন সানা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, ‘স্থানীয়রা হারুন সানাকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।’