Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তাগাছায় ট্রাক-সিএনজি দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৭:৪৮ | আপডেট: ৪ মে ২০২৬ ২১:৩৬

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় বালু বোঝাই ট্র্রাক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ঘটনাস্থলেই তিন নারীসহ নিহত হয়েছে চারজন। এসময় গুরুত্বর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার সত্রাশিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহ নগরীর জি কে এম সি সাহা রোডের মৃত আব্দুর রশিদের স্ত্রী অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম (৫৪) ও জামালপুর রুহিলী গ্রামের সৌদি প্রবাসী খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলী (৩৮), তার মেয়ে খোশনুর জান্নাত রিন্তি (১১) ও সিএনজি চালকের পরিচয়ে চেষ্টা চলছে এবং আহতদের মধ্যে অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগমের মেয়ে রিয়া (২৩) চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানায়, সত্রাশিয়ায় মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মুক্তাগাছাগামী সিএনজি অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশে উলটে যায়। ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার তিন নারীযাত্রী নিহত হয়।

এ সময় গুরুত্বর আহত ট্রাকের চালক, হেলপার ও সিএনজি অটোরিক্সা চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়।

কামরুল হাসান আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ সনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এনজে