Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেকুয়ায় পূর্বশত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ জুন ২০২৬ ১৬:৫৭ | আপডেট: ২৭ জুন ২০২৬ ১৬:৫৮

প্রতীকী ছবি।

কক্সবাজার: জেলার পেকুয়ায় পূর্বশত্রুতার জেরে আবু তাহের (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের হারুন মাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, একই এলাকার মো. সিফাতের সঙ্গে আবু তাহেরের পরিবারের দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের সময় ধারাল কিরিচের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান সারাবাংলাকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর