Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪ বছর বয়সি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ১২:০০

ঘিওর থানা, মানিকগঞ্জ।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চার বছর বয়সি এক শিশুকে পিচফলের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সি এক বৃদ্ধের বিরুদ্ধে।

সোমবার (৬ জুলাই) রাতে ভুক্তভোগী শিশুটির পরিবার বাদী হয়ে ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ করে। অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে ঘিওর থানা পুলিশ।

অভিযুক্ত আব্দুল গনি উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের উত্তর তরা এলাকার মৃত গেতা মিয়ার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুন মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার উত্তর তরা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর মা জানান, ওই দিন তিনি উত্তর তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান দুই মেয়েকে সঙ্গে নিয়ে। সেখানে ছোটো মেয়েকে বিদ্যালয়ের বারান্দায় রেখে বড় মেয়ের সঙ্গে কথা বলতে শ্রেণিকক্ষে যান। সেখান থেকে বের হয়ে ছোটো মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে দেখতে পান, মেয়েটি অভিযুক্ত আব্দুল গনি মিয়ার কোলে বসে আছে। তার হাতে রয়েছে পিচফল।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, স্কুল শেষে বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং তার প্রস্রাব-পায়খানা বন্ধ হয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হলে পরদিন শিশুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা পরিবারকে জানায়, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। এদিকে, ঘটনাটি জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হয়।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর