Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে গেল শিশু, মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১১:৫০

জোয়ারের পানিতে ভেসে গেল শিশু। প্রতীকী ছবি

নোয়াখালী: জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় লঘুচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে মো. মাহি নামে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের চোরা খাল থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু মাহি একই গ্রামের মো. মামুনের ছেলে। তার বাবা পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক।

স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে মাহির বাবা মোল্লা গ্রামে এসে নতুন বাড়ি করে বসবাস শুরু করেন। লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে মোল্লা গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত রয়েছে। শুক্রবার বিকেলের দিকে মাহির মা তাহমিনা আক্তার তাকে ঘরে রেখে টিউবওয়েল থেকে পানি আনতে বাইরে যান। এ সময় ঘর থেকে বের হলে জোয়ারের পানিতে ভেসে যায় শিশুটি। পরে বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে চোরা খাল থেকে প্রতিবেশী বেলাল ওই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর