Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুক্তি অনুযায়ী ভারত থেকে পৌঁছেছে চালের শেষ চালান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৬ ১৭:৪৫

এমভি ফু থান-৩৬ জাহাজ।

বাগেরহাট: ভারত থেকে চুক্তির তৃতীয় প্যাকেজের শেষ চালানে চাল মোংলা বন্দরে পৌঁছেছে। ৫ হাজার ৭৩৬ দশমিক ৫০০ মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে নোঙর করে ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি ফু থান-৩৬’ জাহাজ।

শুক্রবার (২৬ জুন) রাতে চালের এ শেষ চালান এসেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবদুস সোবাহান বলেন, ‘এটি ভারত থেকে মোংলা বন্দর দিয়ে আমদানি করা তৃতীয় প্যাকেজের চালের শেষ চালান। মোট ৫০ হাজার মেট্রিক টন চালের চুক্তি হয়েছিল। শনিবার (২৭ জুন) সকালে ভৌত পরীক্ষার জন্য আমদানি করা এই চালের নমুনা সংগ্রহ করা হয়। এরপর রোববার (২৮ জুন) বিকেল থেকে মোংলা বন্দরে খালাস করা হবে।’

বিজ্ঞাপন

আন্তর্জাতিক খোলা দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের চাল আমদানির যে চুক্তি হয়েছে, তা পর্যায়ক্রমে মোংলা বন্দরে এসেছে। এ পর্যন্ত ১০টি জাহাজে করে পর্যায়ক্রমে চুক্তির সব চাল মোংলা বন্দরে এসে পৌঁছালে তা খালাস করে নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এর আগে গত ২০ জানুয়ারি ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান এসেছিল। ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি ফু থান-৩৬’ জাহাজে করে আসে এই চালান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের চুক্তি অনুযায়ী ভারতের সঙ্গে চাল আমদানির চুক্তি হয়। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস করা হয় মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ খালাস হয় চট্টগ্রাম বন্দরে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর