Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনসিপি প্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্টদূত ও জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ২১:৫০ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ ২২:৪৫

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে ফ্যান্সের রাষ্টদূত ও জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। এ সময় তারা দ্বিপক্ষীয় বৈঠকেও মিলিত হন।

বৈঠকে দলের পক্ষ থেকে আন্তর্জাতিকবিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ ও সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদে বিরোধীদল হিসেবে এনসিপির ভূমিকা এবং রাষ্ট্রের বিভিন্ন মৌলিক সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বহুমাত্রিক দিক এবং উভয়পক্ষের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় এই বৈঠকে গুরুত্ব পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘আলোচনার সময় আঞ্চলিক রাজনৈতিক স্থায়িত্ব, ইন্দো-প্যাসিফিক অঞ্চলভিত্তিক পারস্পরিক সহযোগিতা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি এবং বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের নতুন নতুন সুযোগ নিয়েও উভয়পক্ষ বিস্তারিত মতবিনিময় করেছেন।’

বৈঠক শেষে গণমাধ্যমকে অবহিত করার সময় তিনি বলেন, ‘উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং যৌথ উন্নয়ন লক্ষ্য অর্জনে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্যিক ও রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে সবাই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।’

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর