Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনা-চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ২৩:৪২

পাবনা-চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাংগঠনিক আলোচনা সভাটি হয়। এতে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত দুই জেলার শীর্ষপর্যায়ের নেতারা উপস্থিত থেকে সাংগঠনিক নানা বিষয় তুলে ধরেন।

সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন- চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার এবং কৃষকদলের সভাপতি মো. হাসান জাফির তুহিন।

বিজ্ঞাপন

একইসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন দলটির সভাপতি মোহাম্মদ গোলাম যাকারিয়া, সদস্যসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিএনপি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।

তৃণমূলের সংগঠনকে নতুন করে ঢেলে সাজানো এবং মাঠপর্যায়ের গতিশীলতা বাড়ানোর বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পেয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর