Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৬ ২০:০৪

শপথ নিচ্ছেন নতুন ৪ মন্ত্রী।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও ৪ সদস্য যুক্ত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথেল পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, রাশেদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা-১ আসনের সংসদ সদস্য। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তার দল বাংলাদেশ জাতীয় পার্টি এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হন।

এছাড়াও, বান্দরবান আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরিও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী
২১ আগস্ট ২০২৬ ২০:০৪

আরো

সম্পর্কিত খবর