Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতিমন্ত্রীর শপথ নিলেন হুমায়ুন কবির ও শামীম কায়সার

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৬ ২০:০৮ | আপডেট: ২১ আগস্ট ২০২৬ ২০:০৯

শপথ নিচ্ছেন হুমায়ুন কবির ও শামীম কায়সার।

ঢাকা: বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও দুইজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথের পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার এমপি।

এর আগে, মন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, রাশেদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী
২১ আগস্ট ২০২৬ ২০:০৪

আরো

সম্পর্কিত খবর