Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে জুমার নামাজে যাওয়ার পথে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৬ ২০:২১

জগন্নাথপুর থানা।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্বশত্রুতার জেরে মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—তিলক গ্রামের মিসবাহ উদ্দিন (৩০) ও নারায়ণগঞ্জ গ্রামের আবদুল হাকিম (৭০)। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণপুর গ্রামের রাসেল মিয়ার সঙ্গে একই গ্রামের আতাব মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে আজ দুপুরে জুমার নামাজে যাওয়ার সময় দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

এ সময় রাসেলের পক্ষের ছোড়া বন্দুকের গুলিতে আতাব মিয়ার পক্ষের মিসবাহ ও আবদুল হাকিম গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী
২১ আগস্ট ২০২৬ ২০:০৪

আরো

সম্পর্কিত খবর