Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগসহ ৩ সচিব পদে রদবদল

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৬ ২০:২৯

ঢাকা: রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগসহ ৩ সচিব পদে রদবদল করেছে সরকার।

শুক্রবার (২১ আগস্ট) এ রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব-চুক্তিভিত্তিক) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব (চুক্তিভিত্তিক) পদে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) রফিকুল আই মোহাম্মদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) পদে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী
২১ আগস্ট ২০২৬ ২০:০৪

আরো

সম্পর্কিত খবর