Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের!

‎‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ১৫:৩৭ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ ২০:০৬

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। ছবি: সংগৃহীত

ঢাকা: ‎আজ পদত্যাগ করতে চলেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

এ ব্যাপারে গণমাধ্যমকে অধ্যাপক মোবাশ্বের মোনেম জানিয়েছেন, এখনো তিনি পদত্যাগ করেননি। তবে ‘পদত্যাগ করলে জানবেন’ বলেও উল্লেখ করেন তিনি।

‎উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময়ে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম।

‎চব্বিশের গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগ করেন। তখন চেয়ারম্যান পদে নিয়োগ পান মোবাশ্বের।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর