Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা: স্ত্রীসহ ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ২০:২১

সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যার ঘটনায় স্ত্রীসহ ২ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ: জেলার পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যা মামলায় তার স্ত্রীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি মনিরুল ফকির আদালতে উপস্থিত থাকলেও নিহতের স্ত্রী উম্মে জামিলা পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— পাবনার আটুয়া হাউজপাড়া গ্রামের গোলাম রহমানের মেয়ে ও নিহত সুজনের স্ত্রী উম্মে জামিলা তিথি এবং শাহজাদপুর উপজেলার মাঘলা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে মনিরুল ফকির (৩৬)।

বিজ্ঞাপন

মামলার অপর দুই আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন— পিয়াস হোসেন (৩৪) ও রাশিদুল ইসলাম রাশেদ (৪২)।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ২ জুন নিজ বাড়িতে ঘুমের ওষুধ খাওয়ানোর পর সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা মাজেদা খাতুন বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর নিহতের স্বজনরা অসন্তোষ প্রকাশ করে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এ ঘটনায় আদালত এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর