Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুবির তরুণ লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

কুবি করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ২০:১০

সভাপতি ইয়াছিন ইবনে ফিরোজ ও সাধারণ সম্পাদক তামিম মিয়া।

কুবি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াছিন ইবনে ফিরোজ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামিম মিয়া।

মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার সই করা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন সভাপতি ইয়াছিন ইবনে ফিরোজ বলেন, ‘‘শিল্প, সাহিত্য ও বস্তুনিষ্ঠ কলাম চর্চার মাধ্যমে একটি সুস্থ, মননশীল ও বিচারবুদ্ধিসম্পন্ন সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য। ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ কর্তৃক ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, “লেখালেখি কেবল শব্দের সমাহার নয়, এটি একটি সংগ্রাম—অন্যায়ের বিরুদ্ধে, সত্য ও সুন্দরের পক্ষে। মুক্তচিন্তা, গঠনমূলক সমালোচনা ও মেধা বিকাশের এই দায়িত্ব পাওয়া যেমন এক পরম প্রাপ্তি, তেমনই এক গুরুদায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের চিন্তার ক্যানভাসকে আরও প্রসারিত করতে, তাদের কলমকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে এবং ক্যাম্পাসভিত্তিক লেখকবান্ধব পরিবেশ তৈরিতে একনিষ্ঠভাবে কাজ করবো। এই সাহিত্যিক ও বৌদ্ধিক যাত্রায় ফোরামের প্রবীণ সদস্যসহ সকল সহযোদ্ধার নিরবচ্ছিন্ন সহযোগিতা কামনা করছি।”

সাধারণ সম্পাদক তামিম বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি সংশ্লিষ্ট সকলকে। তারুণ্যের শাণিত কলমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অঙ্গনে সাহিত্যপ্রেম, মুক্তচিন্তা এবং সৃজনশীলতা ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমার ওপর অর্পিত আমানত সকলকে সাথে নিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই।”

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর