Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৬ ১৫:২৩ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ ১৯:৫২

পুশ-ইন চেষ্টার মুহূর্ত।

হিলি: দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তে নয়জন নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে সেই চেষ্টা সফল হয়নি।

শনিবার (২৫ জুলাই) ভোরে ঘাসুড়িয়া বিওপির আওতাধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকায় ঘটনাটি ঘটে।

খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নিলে স্থানীয়রাও তাদের সঙ্গে যোগ দেয়। এতে বিএসএফ ওই নারীদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়।

ঘটনার পর সীমান্তে কিছু সময় উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। পরবর্তীতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজ নিজ এলাকায় টহল জোরদার করে।

বিজ্ঞাপন

ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে এবং সীমান্তে বিজিবির নজরদারি আরও বাড়ানো হয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর