Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৬ ১২:১২ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ ১৯:৫৩

ঝোড়ো হাওয়া। ফাইল ছবি

ঢাকা: দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শনিবার (২৫ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সময় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি নদী ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার পরামর্শও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর