চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মাদরাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ। এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।
মাদরাসা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার দেশের ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৭৬ জন।
অন্যদিকে,কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী- এবার দেশের ৬৫১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী। এ বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।
অন্যদিকে, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।