Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসএসসির ফল / সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে, সর্বনিম্ন ময়মনসিংহ

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১০:৪৯ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ ১৩:২১

ছবি: সংগৃহীত।

আজ সোমবার সারাদেশে এক যোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছরের প্রকাশিত ফলাফলে সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে ৭১.৬৩ শতাংশ। এবং সবচেয়ে কম পাসের হার ময়মনসিংহ বোর্ডে ৫৭.৩৯ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী পাসের হার ঢাকার পর রয়েছে যথাক্রমে যশোর বোর্ডে ৬৬.২৭ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫৯.৪৮শতাংশ, সিলেট বিভাগে ৫৮.৩৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৩.৬৭ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৮.০৫ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫.৪২ শতাংশ, বরিশাল বোর্ডে ৬০.৩৫ শতাংশ।

বিজ্ঞাপন

এছাড়া, মাদরাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ ও কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ।

এবার পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

অর্থাৎ, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ। যা গত বছর ছিলো ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর