Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগ‌ঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ২০:৩৬ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ ০০:৪৩

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় বজ্রপাতে জিল্লার রহমান (৬৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চকপাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জিল্লার রহমান বড়পাঙ্গাসী ইউনিয়নের চকপাঙ্গাসী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান জিল্লার রহমান। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে ছুটে যান। পরে বিলের মধ্যে জিল্লার রহমানকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। স্বজন ও স্থানীয়দের সহায়তায় তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে ততক্ষণে তিনি মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বড়পাঙ্গাসী ইউনিয়নের প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বজ্রপাতের ঘটনায় জিল্লার রহমানের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর