Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় খালে গোসলে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৬ জুলাই ২০২৬ ২১:৫২ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ ০৯:৩৮

স্বামী-স্ত্রীর মরদেহ।

নওগাঁ: জেলার বদলগাছী উপজেলায় খালে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কার্তিকাহার গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নূর ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। সুমাইয়া কার্তিকাহার গ্রামের শাহিন ইসলামের মেয়ে। ৬ মাস আগে তাদের বিয়ে হয়।

স্থানীয়রা জানান, শনিবার (২৫ জুলাই) বিকেলে স্ত্রীকে নিয়ে কার্তিকাহার গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। আজ রোববার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে কার্তিকাহার গ্রামের পাশ দিয়ে যাওয়া একটি খালে গোসল করতে নামেন নূর ইসলাম। এ সময় খালের তীরে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী সুমাইয়া। হঠাৎ নূর ইসলাম খালের পানিতে তলিয়ে যান। একপর্যায়ে তাকে উদ্ধার করতে খালে নামেন সুমাইয়া।

বিজ্ঞাপন

এরপর সুমাইয়াও খালের পানিতে নিখোঁজ হন। ঘটনা টের পাওয়ার পর স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। ডুবে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর দুজনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাঁদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, মৃত্যুর এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর