Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ডেঙ্গুতে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ২০:৫৬ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ ২৩:৩৫

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম

রাজবাড়ী: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম (৪৪) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৫টার দিকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আলেয়া বেগম সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাগমারা গ্রামের খোরশেদ আলীর মেয়ে। ২০১৯ সাল থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তি‌নি স্বতন্ত্র প্রার্থী হি‌সেবে নির্বাচ‌নে অংশ নি‌য়ে জয়লাভ ক‌রেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবারে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তার ডেঙ্গুসহ প্রয়োজনীয় বিভিন্ন প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা দেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। পরে পরীক্ষার রিপোর্টে তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়।

বিজ্ঞাপন

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ‘জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর আলেয়া বেগমের ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর