ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–
লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার ফলে সদ্য ঘোষিত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই চালানো এসব হামলায় একদিনে ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। যা চলমান সংঘাতের সবচেয়ে রক্তক্ষয়ী দিন হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইসরায়েল জানিয়েছে, এসব হামলায় হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমের...
লেবাননের সঙ্গে ‘যত দ্রুত সম্ভব’ সরাসরি আলোচনার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নেতানিয়াহু জানিয়েছেন, বৈরুতের পক্ষ থেকে আলোচনার অনুরোধের পর তিনি ‘যত দ্রুত সম্ভব’ লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু বলেন, লেবানন থেকে সরাসরি আলোচনার বসার অনুরোধ জানানো হয়েছে। এই ঘোষণাটি এমন এক...
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
লেবাননকে যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ‘লেবানন এবং পুরো প্রতিরোধ অক্ষ, যারা ইরানের মিত্র, তারা যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ।’ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার পর তিনি সতর্ক করে বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের ইউরেনিয়াম ভাণ্ডারের যত্ন যুক্তরাষ্ট্রই নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ইউরেনিয়াম ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা হবে’। বুধবার (৮ এপ্রিল) সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ট্রাম্প বলেন, ‘এটি সম্পূর্ণভাবে যত্ন নেব আমরা, না হলে আমি এই...
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব দ্রুতই শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তার বেশিরভাগ সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই যুদ্ধবিরতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মঙ্গলবার (৭ এপ্রিল) বুদাপেস্টে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে...
ইরানের ৮ সেতু লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রেললাইন ও সেতুতে হামলার ঘোষণা দেওয়ার পর এ হামলা চালানো হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে নিশ্চিত করেছে, তারা ইরানের ৮টি সেতুর বিভিন্ন অংশে আঘাত হেনেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, লক্ষ্যবস্তু করা এসব...
হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ধার অভিযান। ছবি: এএফপি
ইসরায়েলের হাইফা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করেছেন ইসরায়েলি উদ্ধারকর্মীরা। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার (৬ এপ্রিল) বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে এই তথ্য জানানো হয়। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, এই দুই ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। পরে সেখান থেকে...
শায়খ আহমাদুল্লাহ।
বাংলাদেশের ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর পর এবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। রোববার (৫ এপ্রিল) ইহুদি সম্প্রদায়কে নিয়ে 'অবমাননাকর মন্তব্য' এবং বিশ্বজুড়ে 'অস্থিরতা' সৃষ্টির জন্য তাকে দায়ী করে সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম 'দ্য ডেইলি টেলিগ্রাফ'। প্রতিবেদনে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে চূড়ান্ত আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি জানান, ‘মঙ্গলবার, রাত ৮টা ইস্টার্ন টাইম!’ মার্কিন প্রেসিডেন্টের এই সময়সীমা অনুযায়ী, মঙ্গলবার রাত ৮টার মধ্যে (বাংলাদেশ সময়...
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রকে ‘আলটিমেটাম বা হুমকির ভাষা পরিহার’ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাত না বাড়িয়ে ওয়াশিংটনের উচিত আলোচনার টেবিলে ফিরে আসা। রোববার (৫ ফেব্রুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ল্যাভরভ আশা প্রকাশ করেন,...
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সর্বশেষ হুমকিগুলো ‘অপরাধমূলক মানসিকতার ইঙ্গিত এবং তা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে উসকানি।’ রোববার (৫ ফেব্রুয়ারি) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বাঘাই বলেন, ‘কোনো দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, জ্বালানি খাতে হামলার হুমকি দেওয়া মানে পুরো জনগোষ্ঠীকে ঝুঁকির মধ্যে ফেলে...
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত বন্ধের দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অন্তত ১৭ জনকে গ্রেফতার করেছে। শনিবার (৫ এপ্রিল) তেল আবিবের হাবিমা স্কয়ারে হাজারের অধিক মানুষ যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেন। যদিও এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিরাপত্তা পরিস্থিতির কারণে জনসমাগম সর্বোচ্চ ১৫০ জনে সীমিত রাখার...
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ফের ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে হরমুজ না খুললে দেশটিতে ‘নরক নেমে আসবে’ বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার (৪ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ আলটিমেটাম দেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘মনে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ঢাকা: ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৪৮ ঘণ্টার বিরতি চেয়েছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই দাবি করা হয়। এক সূত্রের বরাতে ফার্স নিউজ জানায়, ‘যুক্তরাষ্ট্র ২ এপ্রিল একটি বন্ধুত্বপূর্ণ দেশের মাধ্যমে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেয়।’ গণমাধ্যমটির...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের বন্দর ইমাম পেট্রোকেমিক্যাল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতি জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনী মাহশাহ’র বিশেষ পেট্রোকেমিক্যাল অঞ্চলে হামলা চালিয়েছে। তিনি...