Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ লেবানন: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল ২০২৬ ২০:৪৩ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০১:২০

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

লেবাননকে যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ‘লেবানন এবং পুরো প্রতিরোধ অক্ষ, যারা ইরানের মিত্র, তারা যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ।’ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার পর তিনি সতর্ক করে বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের স্পষ্ট মূল্য রয়েছে এবং এর শক্ত জবাবে দেওয়া হবে।’

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘লেবাননে ইসরায়েলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এর ফলে আলোচনাগুলো অর্থহীন হয়ে যাবে। পেজেশকিয়ান আরও বলেন, ইরান লেবাননের জনগণের সঙ্গেই থাকবে।’

বিজ্ঞাপন

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার পরদিন ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর