Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ০৯:৫০ | আপডেট: ১৩ মে ২০২৬ ১২:০৮

নিহত শুভ দাস।

সাতক্ষীরা: লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় শুভ কুমার দাস (২৮) নামে সাতক্ষীরার আরও এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১১ মে) রাতে দেশটির মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় তিনি হামলার শিকার হন।

মঙ্গলবার (১৩ মে) রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে লেবাননে চলমান সহিংসতায় সাতক্ষীরা জেলার মোট ৩ জন প্রবাসী প্রাণ হারালেন।

নিহত শুভ দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শুভ প্রায় তিন বছর ধরে লেবাননে ছিলেন। সেখানে তিনি একটি বাড়ি ও বাগান দেখাশোনার কাজ করতেন। তার উপার্জনেই চলত পরিবারটি। মঙ্গলবার দুপুরে তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

এর আগে জেলায় নিহত অন্য দুই প্রবাসীর পরিবারও মরদেহের অপেক্ষায় দিন কাটাচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারি প্রক্রিয়ায় মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর