Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
৫ এপ্রিল ২০২৬ ০৯:২৭ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১১:৪১

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত বন্ধের দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অন্তত ১৭ জনকে গ্রেফতার করেছে।

শনিবার (৫ এপ্রিল) তেল আবিবের হাবিমা স্কয়ারে হাজারের অধিক মানুষ যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেন। যদিও এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিরাপত্তা পরিস্থিতির কারণে জনসমাগম সর্বোচ্চ ১৫০ জনে সীমিত রাখার নির্দেশনা দেয়। তবে ইসরায়েলের হাই কোর্ট অন্তত ৬০০ জনের অংশগ্রহণে সমাবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দেয়।

বিক্ষোভকারীরা ‘ডোন্ট বম্ব, টক! অ্যান্ড দ্য এন্ডলেস ওয়ার্স!’ লেখা ব্যানার নিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেন। ইরান যুদ্ধকে কেন্দ্র করে বড় ধরনের সমাবেশে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করেই এই কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যম ‘হারেৎজ’ জানায়, পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে এবং মেগাফোন ও সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। পুলিশ জানিয়েছে, নির্ধারিত সীমা অতিক্রম করায় তারা সমাবেশ ভেঙে দেয়।

এদিকে একই দিনে হাইফার হোরেভ মল এলাকায় প্রায় ৫০০ এবং জেরুজালেমে প্রায় ৩০০ বিক্ষোভকারী যুদ্ধের বিরুদ্ধে সমাবেশ করেন।

ইসরায়েলের কয়েকটি আন্দোলনকারী সংগঠনের জোট এই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভের আগে সংগঠক আলোন-লি গ্রিন আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর