Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একাদশে এক পরিবর্তন নিয়ে সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৬ ১৭:০১ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ ১৭:২৩

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে হলে আজ দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য অবশ্য টাইগারদের পক্ষে যায়নি। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ফলে সিরিজ বাঁচানোর ম্যাচে আগে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রানের হারে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। তাই সমতা ফেরানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। বাকি দল অপরিবর্তিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। তার সঙ্গে ব্যাটিংয়ে রয়েছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলি চৌধুরী ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। অলরাউন্ডার হিসেবে আছেন শেখ মেহেদী হাসান। পেস বোলিংয়ে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

অন্যদিকে প্রথম ম্যাচের জয়ের ধারা ধরে রাখতে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে স্বাগতিক জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজার নেতৃত্বে দলে আছেন ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মেয়ার্স, রায়ান বার্ল, মিল্টন শুম্বা, তাসিঙ্গা মুসেকিওয়া, ক্লিভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ:

ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, তাসিঙ্গা মুসেকিওয়া, ক্লিভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর