Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিম্বাবুয়ের বিপক্ষে আগে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৩:৪৩

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে বোলিং করছে বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

ইনজুরির কারণে আজ খেলতে পারছেন না অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান। এছাড়া একাদশে বাকিরা বেশ প্রত্যাশিতই। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে সৌম্য সরকার। এছাড়া ব্যাটিংয়ে আছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও অধিনায়ক মিরাজ।

বোলিংয়ে বাংলাদেশ একাদশে একমাত্র স্পেশালিস্ট স্পিনার রিশাদ হোসেন। পেস আক্রমণে তিন তারকা পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

বিজ্ঞাপন

এই সিরিজের আগে একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ফলে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সফরকারীদের।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর