Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছবির গল্প / আড়িয়াল বিলের শাপলা ঘিরে জীবন-জীবিকা

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ২৩:৪৪

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আলমপুরের আড়িয়াল বিল। এখানে প্রতি বর্ষায় প্রাকৃতিকভাবে জন্ম নেয় লাল ও সাদা শাপলা। এবারও এর ব্যতিক্রম হয়নি। এবারের বর্ষায়ও এই বিলের পানি শাপলা ফুলে সেজে উঠেছে। বিলটি এই এলাকার মানুষের জীবিকা ও এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের প্রধান উৎস। শাপলা সংগ্রহ ও জীবিকার তাগিদে প্রতিদিন ভোরে শত শত মানুষ নৌকা নিয়ে বিল থেকে শাপলা তোলেন। এতে কোনো পুঁজি লাগে না, লাগে শুধু নৌকা ও পরিশ্রম। শাপলা তুলে দিনশেষে স্থানীয়ভাবে প্রতি আঁটি (৬০টি শাপলা) বিক্রি করে ২০ টাকা পর্যন্ত। আর এই শাপলাই ঢাকা ও আশপাশের পাইকারি বাজারে চলে যায়। সম্প্রতি আড়িয়াল বিল ঘুরে শাপলা ফুল ঘিরে জীবিকার গল্প তুলে এনেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর