Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছবির গল্প / আনারসে ভরপুর টাঙ্গাইলের মধুপুর

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ২৩:৩২ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ ২৩:৩৩

‘উত্তর থিকা আইল ফল-রসে টস টস, নাম আনারস’— আনারসের রাজধানী টাঙ্গাইলের মধুপুরের মানুষের মুখে মুখে ছড়াটি যেন ঘুরে-ফিরে বেড়ায়। চলছে আনারসের মৌসুম। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মধুপুর উপজেলার বিস্তীর্ণ আনারস খেতে শুরু হয় ফল সংগ্রহের ব্যস্ততা। কৃষকেরা খেত থেকে তাজা আনারস কেটে সাইকেল-ভ্যানযোগে নিয়ে আসেন জলছত্র বাজারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজার মুখর হয়ে ওঠে কৃষক, পাইকার ও খুচরা ক্রেতাদের পদচারণায়। সারি সারি সাজানো সোনালি-সবুজ আনারস আর দরকষাকষির কোলাহল গ্রামীণ অর্থনীতির এক জীবন্ত চিত্র তুলে ধরে। মিষ্টি স্বাদ ও উন্নত মানের জন্য মধুপুরের আনারসের চাহিদা দেশজুড়ে। প্রতিদিন এখান থেকে শত শত টন আনারস ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। এমনকি এখানকার আনারস দেশের সীমানা পেরিয়ে ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। জেলার ঐতিহ্যবাহী সুস্বাদু রসালো আনারস জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতিও পেয়েছে। সম্প্রতি মধুপুর গিয়ে খেত থেকে আনারস তোলাসহ বিভিন্ন পর্যায় ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর