ঢাকা: কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।
রোববার (১৬ আগস্ট) বিকালে রাজধানীর খিলগাঁও এলাকার একটি পেট্রোল পাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খিলগাঁও এলাকা থেকে কৃষক লীগ নেতা নুরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
নূরে আলম সিদ্দিকী বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। এর আগে গত বছরের এপ্রিল মাসে জুলাই গণঅভ্যুত্থানের মামলায় ডিবি পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলেন তিনি।