Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে খাদিজা ধর্ষণ-হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড  


১১ জুন ২০১৮ ১৫:২৩ | আপডেট: ১১ জুন ২০১৮ ১৫:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলীরটেকে শিশু খাদিজা (১০) কে ধর্ষণের পর হত্যার ঘটনায় চার জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ জুন) সকাল পৌনে ১২টায় নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জুয়েল রানা এ রায় ঘোষণা করেন।

খাদিজা সদর উপজেলার আলীরটেকের আলী আকবরের মেয়ে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সুমন, আলামিন, আবুল কালাম, শাহাদাত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন জানান, আসামিদের অনুপস্থিতিতে চার জনকে শিশু খাদিজাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৩ সালের ১৩ জানুয়ারি সন্ধ্যায় আলীরটেকে শিশু খাদিজাকে তার নিজ বাড়ির পাশ থেকে তুলে নিয়ে নিয়ে আসামিরা। পাশের একটি সরিষা খেতে ধর্ষণের পর তাকে হত্যা করে। পরদিন সকালে খাদিজার লাশ খুঁজে পায় তার স্বজনেরা।

সারাবাংলা/টিএম