Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগের ‘কোন্দলে’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা


৩১ মে ২০১৮ ২১:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সিলেট: নিয়োগ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে বৃহস্পতিবার (৩১ মে) সন্ধ্যার মধ্যে ছাত্রদের ও আগামীকাল শুক্রবার (১ এপ্রিল) সকালের মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রশাসনিক ভবনের কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, কর্মকর্তা ও কর্মচারী পদে ১১টি নিয়োগ নিয়ে নিয়ে গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা চলছে। একে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে মুখোমুখি অবস্থান নেয় ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীরা। এ অবস্থায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করতে ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/বিএএস/এমআইএস